ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পুলিশ ও জনগণের মাঝে বিশেষ সেতুবন্ধন গড়ে তোলা জরুরি : ডিসি গৌতম কুমার বিশ্বাস

পুলিশ জনগণের বন্ধু—এই বিশ্বাসকে আরও শক্তিশালী করতে পুলিশ ও জনগণের মাঝে বিশেষ সম্প্রীতি ও সেতুবন্ধন গড়ে তুলতে ডিএমপির মিরপুর ট্রাফিক পুলিশ বিভাগের সকল সদস্যগণ প্রতি মূহুর্তে প্রস্তুত রয়েছে। যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ থেকে শুরু করে জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণসহ সকল ধরনের নাগরিক সেবা প্রদানের  ক্ষেত্রেই তারা এখন আরও সক্রিয়ভাবে কাজ করছে।


২৪ আগষ্ট (রবিবার) দুপুরে নিজ কার্যালয়ে ট্রাফিক বিভাগের কয়েকজন কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণ কালে এসব কথা বলেন ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গৌতম কুমার বিশ্বাস।


এসময় ডিসি বলেন, প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের কেন্দ্রবিন্দু ও নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা  মিরপুরকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে ট্রাফিক পুলিশ দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে । তাৎক্ষণিক নাগরিকবৃন্দকে আইনি সেবা সেবা প্রদানের জন্যে বিশেষ টিম সর্বদা নিয়োজিত রয়েছে। 


 এসময় তিনি বলেন, ট্রাফিক পুলিশ মানুষের আরো কাছে যেতে চায়। সেক্ষেত্রে  মিরপুর বিভাগের ডিসি হিসেবে মিরপুরবাসী তথা সকল শ্রেণী পেশার নাগরিকবৃন্দের জন্য  আমার দরজা ২৪ ঘণ্টা খোলা। পুলিশকে ভয় না পেয়ে বরং সহযোগিতা করতে হবে। 


ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশনা উল্লেখ করে  ডিসি বলেন, সবসময় সতর্ক থাকতে হবে, নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। এ সময় উপস্থিত ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণকে সেবা দিতে সব সময় নিজেদেরকে পরিপূর্ণ নিবেদিত রাখতে হবে। এতে করে পুলিশের প্রতি নাগরিকবৃন্দের আস্থা ভালোবাসা ও বিশ্বাস প্রতিস্থাপিত হবে। তিনি স্থানীয় নাগরিকবৃন্দের উদ্দেশ্যে বলেন,  নিরাপত্তা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; বরং সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে পুলিশের প্রতি অংশগ্রহণমূলক সহযোগিতার হাত বাড়িয়ে  হবে।”


এ সময় রাজধানীর মূল সড়ক গুলোতে  অটোরিক্সা চলাচলে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, রাজধানীতে অটোরিকশা চলাচল নিয়ে ডিএমপি’র ঊর্ধ্বতন মহলের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপি নির্দেশনা অনুযায়ী মূল সড়কগুলোতে নয় বরং আঞ্চলিক সড়কগুলোতে অটো রিক্সা চলতে পারবে। এ ক্ষেত্রে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমানো ও যানজট নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। 


তিনি আরও বলেন, প্রয়োজনে  স্থানীয় সচেতন মহল, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে বিভিন্ন থানা এলাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগীতায় সরাসরি আলোচনার মাধ্যমে নাগরিক সেবায় ইতিবাচক দিক সম্পর্কে সকলকে সচেতন করা হবে। যাতে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়।


পরিশেষে ডিসি গৌতম কুমার বিশ্বাস বলেন, “আমাদের লক্ষ্য শুধু আইন প্রয়োগ নয়; বরং জনগণের সঙ্গে মিলেমিশে সমস্যার সমাধান করা। পুলিশ-জনগণের সেতুবন্ধন তৈরি হলে নগরীর নিরাপত্তা ও শৃঙ্খলা আরও সুসংহত হবে বলেও যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।

ads
ads
ads

Our Facebook Page

↑